এমদাদ সভাপতি, সাজ্জাদ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০১৭-১৮ মেয়াদে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা এমদাদুল হক সভাপতি ও রসায়ন বিভাগের ইনস্ট্রাক্টর সাজ্জাদ হোসেন মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) কামরুন নাহার এ তথ্য জানান।

১২০ সদস্যের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় এমদাদ-সাজ্জাদ পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। কমিটিতে সহসভাপতি পদে সহকারী পরিচালক প্রকৌশলী মো. আবদুল কাদির ও ডেপুটি লাইব্রেরিয়ান আবু আউয়াল সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে টেকনিক্যাল অফিসার মো. নুরুজ্জামান ও সহকারী টেকনিক্যাল অফিসার শিবু বণিক, সাংগঠনিক সম্পাদক পদে আজমত আলী, অর্থ সম্পাদক পদে মো. নাজির মিয়া সরকার, ক্রীড়া সম্পাদক পদে ফিরোজ হোসেন নির্বাচিত হয়েছেন।