প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সদর উপজেলার শরিফ-পুর ইউনিয়নের খলিশকুড়ি গ্রামের মো. এমদাদুল হক (৩৫) লিভার ক্যানসারে আক্রান্ত। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ মো. আমিনুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তাঁকে এরই মধ্যে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও তিনটি কেমোথেরাপিসহ উন্নত চিকিৎসা দিতে হবে তাঁকে। এ জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা তাঁর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। স্ত্রী ও তিন সন্তান নিয়ে এমনিতেই কোনোমতে সংসার চালাচ্ছেন তিনি। এ অবস্থায় এমদাদুলের পরিবার সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মেরাজুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নং: ৯০১৯, বাংলাদেশ কৃষি ব্যাংক, নান্দিনা শাখা, জামালপুর। বিজ্ঞপ্তি।