এমন দখল আর কোথাও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজ্জাদ হোসেন ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড নম্বর ২
সাজ্জাদ হোসেন ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড নম্বর ২

গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডের মধ্যে একমাত্র এই ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী জয়লাভ করেন। কাউন্সিলর সাজ্জাদ হোসেন গত শুক্রবার এলাকার বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
সাজ্জাদ হোসেন বলেন, এলাকার সবচেয়ে বড় সমস্যা গ্যাস-সংকট। সারা দিনে গ্যাস না থাকায় এলাকাবাসীকে ভোগান্তিতে বেশি পড়তে হয়। এলাকাটি উঁচু-নিচু হওয়ায় গ্যাসের সমস্যা বেশি হয়। কিছু অবৈধ গ্যাস-সংযোগ আছে। স্থানীয় সাংসদের মাধ্যমে তিতাসের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে।
এলাকার দখল সমস্যা বিষয়ে তিনি বলেন, কালশী সড়কটির ফুটপাত ও সড়ক দখল করে যেভাবে দোকানপাট গড়ে উঠেছে, তা অবিশ্বাস্য। এমন দখল ঢাকার আর কোথাও নেই। উচ্ছেদ করা হলেও দখল সমস্যার সমাধান হয় না। আগামী মাসে আবার উচ্ছেদ এবং দখলদারদের জরিমানা করা হবে।
সড়কের বেহাল অবস্থার বিষয়ে তিনি বলেন, বরাদ্দ না পাওয়ায় খুব বেশি সড়ক সংস্কার করা যায়নি। আগামী দুই বছরের মধ্যে রাস্তাগুলো সংস্কার এবং পয়োনিষ্কাশনের নালা নির্মাণ করা হবে।