এমপিও এবং জনবল কাঠামোর সংশোধিত নির্দেশিকা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ (এমপিও) এবং জনবলকাঠামো-সম্পর্কিত সংশোধিত নির্দেশিকা জারি করেছে সরকার।২০১০-এর নির্দেশিকার কিছু সংশোধন করে গতকাল বৃহস্পতিবার ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ) শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবলকাঠামো-সম্পর্কিত ২০১০-এর সংশোধিত নির্দেশিকা’ (আগস্ট ২০১২ পর্যন্ত সংশোধিত) জারি করা হয়।পূর্ণাঙ্গ নির্দেশিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) পাওয়া যাবে।