এমপিওভুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বীকৃতিপ্রাপ্ত িক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত (বেতন বাবদ সরকারি অনুদান পাওয়া) করার দাবি জানিয়েছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের মোমিন রোডে কদমমোবারক এতিমখানা মার্কেটের পঞ্চম তলায় সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফেডারেশনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের ফেডারেশনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মুকতাদের আজাদ খান বলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা সময়ের দাবি। দাবি আদায়ে কাল (আজ বুধবার) ঢাকায় মহাসমাবেশে চট্টগ্রামের ৮৫টি প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষক কর্মচারী যোগ দেবেন। সংবাদ সম্মেলনে ফেডারেশনের লোহাগাড়া উপজেলা কমিটির সভাপতি মাওলানা এম সোলাইমান কাসেমী, ফটিকছড়ি উপজেলা কমিটির সভাপতি সুখেন্দু বিকাশ দে, রাউজান উপজেলা কমিটির সভাপতি দোলন কান্তি বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।