এমপিওভুক্ত করার দাবিতে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত (বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি অনুদান) নয়, এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে গতকাল বুধবার এই কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন। সংগঠনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার আবারও এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। অবস্থান কর্মসূচিতে শিক্ষকনেতারা বলেন, সারা দেশে বিভিন্ন পর্যায়ে পাঁচ থেকে ছয় হাজার স্বীকৃতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার অপেক্ষায় আছে।