এমপিওভুক্ত না করায় টাঙ্গাইলে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যঘোষিত এমপিওভুক্তির তালিকায় ভাইঘাট আইডিয়াল কলেজের নাম না থাকায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়ন ও আশপাশের এলাকার লোকজন গতকাল শনিবার হরতাল পালন করেছে। এ সময় মধুপুর-জামালপুর সড়কে কোনো গাড়ি চলাচল করেনি। হরতালের সময় ভাইঘাট বাজারের সব দোকানপাট বন্ধ ছিল। পরে খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক কলেজটি এমপিওভুক্তির আশ্বাস দিলে হরতাল প্রত্যাহার করা হয়।জানা গেছে, গতকাল শনিবার খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকের ধনবাড়ীতে কৃষি ব্যাংকের শাখা উদ্বোধন করার কথা ছিল। এ খবর জেনে এলাকাবাসী শুক্রবার রাতে হরতালের সিদ্ধান্ত নেয়। তারা গতকাল সকালে ভাইঘাট বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।