এমপিওভুক্ত শিক্ষকদের বেতন হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। ২৬ জুন পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা এই বেতন-ভাতা ওঠাতে পারবেন।উল্লেখ্য, যেসব শিক্ষক-কর্মচারী উৎসব ভাতাসহ জুন ২০১০ থেকে এপ্রিল ২০১১ পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ ওঠাতে পারেননি, তাঁরাও ওই সময়ের মধ্যে তা ওঠাতে পারবেন। তথ্য বিবরণী।