এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন স্কেলে বেতন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত (বেতন বাবদ সরকারি অনুদান পাওয়া) শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনস্কেলে বেতন পাবেন। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরকারি চাকরিজীবীদের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন স্কেলে পাওয়া বেতনও গত জুলাই মাস থেকে কার্যকর হবে।
গত ১৫ ডিসেম্বর নতুন বেতনস্কেল ঘোষণা করা হলেও এমপিওভুক্ত শিক্ষকের বিষয়টি স্পষ্ট না করায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন