এমপিওভুক্ত হচ্ছেন ১২১৪ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২১৪ জন শিক্ষককে এমপিওভুক্ত (বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি আর্থিক সুবিধা) করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। চলতি নভেম্বর মাস থেকেই তাঁরা এমপিও বাবদ আর্থিক সুবিধা পাবেন।গতকাল মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে আন্দোলনরত এমপিওবঞ্চিত শিক্ষক ফোরামের অবস্থান ধর্মঘটে গিয়ে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। মন্ত্রীর ঘোষণার পর শিক্ষকেরা আন্দোলন প্রত্যাহার করে নেন।