এমপিওভুক্তরা নতুন স্কেলে পাবেন উৎসব ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন স্কেলে ঈদুল ফিতরের উৎসব ভাতা পাবেন।

আজ রোববার এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এক আদেশ জারি করেছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতোই পান। নতুন স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সব ধরনের ভাতা জুলাই থেকে কার্যকরের কথাও থাকলেও কিছুদিন আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেলে উৎসব ভাতা দেওয়ার ঘোষণা দেয় সরকার। এখন এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদেরও একইভাবে উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত হলো।
বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন প্রায় পৌনে পাঁচ লাখ।