এমপিওভুক্তিতে অনিয়ম খতিয়ে দেখতে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সময় স্তর (কোড) পরিবর্তনে (নিম্নমাধ্যমিক থেকে মাধ্যমিক বা মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক) অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় অতিরিক্ত শিক্ষাসচিব এস এম গোলাম ফারুককে প্রধান করে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কমিটিকে শিগগিরই প্রতিবেদন দিতে বলা হয়েছে।