এমপিওভুক্তির জন্য চিঠি দেবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি কলেজের প্রায় ১০ হাজার শিক্ষককে এমপিওভুক্তির আওতায় আনতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেবে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য ছলিম উদ্দীন তরফদার সাংবাদিকদের এ কথা বলেন।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে কমিটি ৬৪ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিসেম্বর মাস থেকে ‘মা সমাবেশ’ আয়োজনের সুপারিশ করেছে। কমিটির সভাপতি আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আবদুল কুদ্দুস, ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহাম্মদ মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু অংশ নেন।