প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান ঈদের আগে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। অন্যথায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ এবং লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বুধবার সংগঠনটি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে স্বীকৃতির সময় থেকে চাকরির বয়স গণনা করা এবং স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় না আসা পর্যন্ত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি বন্ধ রাখা। নিজস্ব প্রতিবেদক।