এমপিওভুক্তির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্ট পদে (পদের বাইরে প্রতিষ্ঠানের প্রয়োজনে নিয়োগ) নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানিয়েছেন ওই সব শিক্ষক। এই দাবিতে শিক্ষকেরা গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের বরাবর ২৬ জন সাংসদের সুপারিশ করা অনানুষ্ঠানিক পত্রসহ স্মারকলিপি দেন। ‘সৃষ্ট পদে নিয়োগপ্রাপ্ত নন-এমপিও বাংলাদেশ শিক্ষক পরিষদের’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষকেরা বলেন, ২০১১ সালের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করে সৃষ্ট পদে নিয়োগপ্রাপ্ত সব শিক্ষককে এমপিওভুক্ত করতে হবে। এ ধরনের প্রায় ১৫ হাজার শিক্ষক রয়েছেন। সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ্র রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে বক্তব্য দেন।