প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। সেই সঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন শেরপুর জেলা শাখা গতকাল বুধবার দুপুরে শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে এসব কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনের একপর্যায়ে শিক্ষকেরা রাস্তায় শুয়ে প্রতিবাদ করেন। তাঁরা সরকারের কাছে অবিলম্বে তাঁদের এমপিওর আওতায় এনে পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে জীবন যাপনের ব্যবস্থা করার দাবি জানান।