এমপিওভুক্তির দাবিতে অনশন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সব নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির (সরকারি মাসিক বেতন ভাতার অংশ) দাবিতে আজ শনিবার আমরণ অনশনের দ্বিতীয় দিন পার করছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু করেন তাঁরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে অনেকে শুয়েবসে এ কর্মসূচি পালন করছেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সহসভাপতি মাহমুদ নবী প্রথম আলোকে বলেন, যত দিন পর্যন্ত দাবি পূরণের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসবে, তত দিন পর্যন্ত এ অনশন চলবে।

এর আগে একই দাবিতে ২৬ ও ২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ২৮ ও ২৯ অক্টোবর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এসব শিক্ষক ও কর্মচারী।