এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্তির দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট (নন-এমপিও)। সংগঠনের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু প্রথম আলোকে বলেন, অবিলম্বে এমপিওভুক্তির দাবি পূরণ না হলে তাঁরা কঠোর কর্মসূচি দেবেন। এই শিক্ষকনেতা বলেন, আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে একই দাবিতে জমায়েত হবেন শিক্ষক-কর্মচারীরা। এরপর প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে মিছিল নিয়ে তাঁর কার্যালয়ে যাবেন তাঁরা।