এমপিওভুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমপিওভুক্ত বেসরকারি কলেজে নিয়োগ পাওয়া উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের সব শিক্ষককে এমপিওভুক্ত (বেতন বাবদ মাসিক সরকারি অনুদান) করার দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছেন এই বিষয়ের শিক্ষকেরা।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে গতকাল রোববার ষষ্ঠ দিনের মতো এই কর্মসূচি পালন করেন তাঁরা। ‘বাংলাদেশ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা শিক্ষক পরিষদ’-এর ব্যানারে ২৪ মে থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে।