এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলায় নলুয়া মনোহরপুর উচ্চবিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল ফারাহ ভূঁইয়া, প্রধান শিক্ষক মো. মজিবুল হক, সহকারী শিক্ষক কামরুন্নাহারসহ শিক্ষার্থী ও কর্মচারীরা। তাঁরা বলেন, চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এ বিদ্যালয়ের সব শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাসের হারে উপজেলা পর্যায়ে বিদ্যালয়টি শীর্ষে রয়েছে।