এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে এমপিওভুক্ত করার দাবিতে উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার বড়চওনা-কালিহাতী সড়কে ছোটচওনা ঘাটপাড় এলাকায় ভূয়াইদ টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড বিএম কলেজ অনুরূপ মানববন্ধন শেষে সমাবেশের আয়োজন করে। কলেজের অধ্যক্ষ মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, উপজেলা নন-এমপিওভুক্ত শিক্ষক সমিতির সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।