এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সব নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির (বেতন-ভাতার সরকারি অংশ) দাবিতে গতকাল শনিবার আমরণ অনশনের দ্বিতীয় দিন পার করেছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে গত শুক্রবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। জাতীয় প্রেসক্লাবের সামনে শুয়ে-বসে এ কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। এতে শতাধিক শিক্ষক-কর্মচারী রয়েছেন।
সংগঠনের সহসভাপতি মাহমুদ নবী গতকাল প্রথম আলোকে বলেন, যত দিন পর্যন্ত দাবি পূরণের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসবে, তত দিন পর্যন্ত এ অনশন চলবে। এর আগে একই দাবিতে ২৬ ও ২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ২৮ ও ২৯ অক্টোবর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এসব শিক্ষক-কর্মচারী।