এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত বেসরকারি কলেজে নিয়োগ পাওয়া উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের সব শিক্ষককে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন এই বিষয়ের শিক্ষকেরা।
এ দাবিতে তাঁরা গতকাল মঙ্গলবার থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন। ‘বাংলাদেশ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা শিক্ষক পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে।
সংগঠনের নেতারা বলছেন, এ ধরনের প্রায় ৩০০ শিক্ষক এমপিওভুক্ত হতে না পারলেও একইভাবে নিয়োগ পাওয়া কয়েকটি কলেজের ছয়জন শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে। তাই তাঁরা এই ছয়জনের মতো অন্যদেরও এমপিওভুক্ত করার দাবি জানান। কর্মসূচিতে সংগঠনটির সভাপতি সৈয়দা দিল আশরাফিসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকেরা বক্তব্য দেন।