এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রতিষ্ঠানের অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার নাটোর শহরের কানাইখালি এলাকায় প্রেসক্লাবের সামনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। বেলা ১১টায় এই কর্মসূচিতে জেলার পাঁচটি বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজের শিক্ষকেরা অংশ নেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন। কর্মসূচিতে নাটোর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী হাসান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, রহমত ইকবাল অনার্স কলেজের প্রভাষক রাজু আহমেদ, আকতার হোসেন, সিটি কলেজের প্রভাষক কামরুল হাসান, বিলহালতি কলেজের প্রভাষক আতোশি খাতুন, নাজিরপুর অনার্স কলেজের প্রভাষক শহিদুল ইসলাম ও দিঘাপতিয়া এমকে কলেজের প্রভাষক আলী হাসান বক্তব্য দেন। তাঁরা জানান, ২৭ বছর থেকে অনার্স শিক্ষকেরা বেতন পাচ্ছেন না। কলেজ থেকে নামমাত্র দুই থেকে তিন হাজার টাকা ভাতা নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাঁরা অবিলম্বে এমপিওভুক্তির দাবি করেন।