এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মসূচি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্যের আশ্বাসে টানা ২৮ দিনের মাথায় গতকাল রোববার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
বেসরকারি সব নন-এমপিওভুক্ত বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করে আসছিলেন শিক্ষক-কর্মচারীরা। নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন এই কর্মসূচির ডাক দেয়। গতকাল অবস্থানের পাশাপাশি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি এশারত আলী বলেন, গতকাল বেলা দুইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম আবুল কালাম আজাদ তাঁদের সমাবেশে এসে এমপিওভুক্তির আশ্বাস দেন। পরে বেলা তিনটায় তাঁরা অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।