এমপিওভুক্তির দাবিতে হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ সেপ্টেম্বরের মধ্যে এমপিওভুক্তির (বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদান) ঘোষণা না হলে ১ অক্টোবর থেকে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের হুমকি দিয়েছে আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে সংগঠনের নেতারা এই ঘোষণা দেন।