এমপিওভুক্তির দাবিতে ২ সপ্তাহ ধরে চলছে অনশন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্তির দাবিতে দুই সপ্তাহ ধরে অনশন কর্মসূচির ধারাবাহিকতায় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা বলেন, ১০ থেকে ১৫ বছর ধরে ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবন যাপন করছেন। যা অত্যন্ত কষ্টকর, বেদনাদায়ক ও অমানবিক।