এমফিল ও পিএইচডি কোর্সে ফি বাড়ানোয় ক্ষোভ শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তি ফি এবং বেতন বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা। একাধিক শিক্ষার্থী জানান, গত মাস থেকে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এমফিলে ভর্তি ফি আট হাজার থেকে বাড়িয়ে ২২ হাজার ১০০ টাকা এবং মাসিক বেতন ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। অপরদিকে পিএইচডি কোর্সে ভর্তি ফি ১০ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার ৬০০ এবং বেতন ১৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। ফি বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করে তা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক পিএইচডি গবেষক হিমেল বরকত বলেন, গবেষণাকাজে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ফি প্রত্যাহার করা উচিত। বর্ধিত ফি প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবুল কালাম আজাদ বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংগতি রেখে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তি ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।