এমবিই খেতাব পেলেন বাংলাদেশি মামুনুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের তরুণ মামুনুর রশীদ ব্রিটেনের এমবিই (মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার) খেতাব পেয়েছেন। ব্রিটিশ কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য তাঁকে এমবিই খেতাব দেওয়া হয়। ৭ নভেম্বর বাকিংহাম প্যালেসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রিন্সেস অ্যানের কাছ থেকে এই সমঞ্চাননা পদক গ্রহণ করেন তিনি। মামুনুর রশীদ ১৯৯৫ সালে মা-বাবার সঙ্গে ব্রিটেনে পাড়ি জমান। তিনি পেশায় অ্যাকাউনট্যান্ট। কর্মজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করছেন।মামুনুর রশীদ মুঠোফোনে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘ব্রিটেনে সামাজিক সংস্থার মাধ্যমে অনেক সেবামূলক কাজ করার সুযোগ রয়েছে। এ সুযোগগুলো কাজে লাগিয়ে আমি বাংলাদেশে সামাজিক উন্নয়নমূলক কাজ করতে চাই।’মামুনুরের এমবিই খেতাব পাওয়ার খবরে জগন্নাথপুরবাসীও আনন্দিত। জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেন, ‘বাংলাদেশি তরুণেরা বহির্বিশ্বে লেখাপড়ায় কৃতিত্ব অর্জনের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন। তাঁর এ সম্মাননা প্রাপ্তি আমাদের জন্য গৌরবের।’