এমবিবিএস, বিডিএস ভর্তি ফরম আজ থেকে অনলাইনে
মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ভর্তির ফরম আজ মঙ্গলবার থেকে অনলাইনে পাওয়া যাবে। ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এ-সংক্রান্ত ওয়েবসাইটের ঠিকানা http://dghs.teletalk.com.bd। গত রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, স্বাস্থ্য খাত পুরোপুরি ডিজিটাল করার যে উদ্যোগ, অনলাইনে ভর্তির প্রক্রিয়া তারই একটি অংশ। এতে করে ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভোগান্তি কমবে। স্বাস্থ্য খাতের সব ধরনের কেনার প্রক্রিয়াও ডিজিটাল পদ্ধতিতে করার চেষ্টা চলছে।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকি ৎ সা শিক্ষা) শাহ আবদুল লতিফ ছাত্রছাত্রীদের ওয়েবসাইটে ঢোকার আগে ৩০০৩০০ পিক্সেল ছবি এবং ৩০০৮০ পিক্সেল স্ক্যান করা নিজের একটি স্বাক্ষরসহ কিছু আনুষঙ্গিক তথ্য তৈরি রাখার অনুরোধ জানিয়েছেন। কোনো অসুবিধা হলে কারিগরি সহায়তার জন্য ০১৫৫০১৫৭৭৫০, ০১৫৫০১৫০০৫৬, ০১৫৫০১৫০০৮০, ০১৫৫০১৫০০৬৬, ০১৫৫০১৫০০৬৪ নম্বরে ফোন করা যাবে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারই প্রথম সরকারি-বেসরকারি সব মেডিকেল ও ডেন্টাল কলেজে একসঙ্গে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যাঁরা একেবারেই ডেন্টাল কলেজে ভর্তি হতে চান না, তাঁদের ডেন্টালের পছন্দ দিতে হবে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মকবুলুর রহমান বলেন, প্রথমবার বলে অনেকের মধ্যে অনলাইনে ফরম পূরণ করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গত তিন বছর ধরেই ছাত্রছাত্রীরা এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের সঙ্গে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে যোগাযোগ রাখা হবে।সংবাদ সম্মেলনে বলা হয়, বিদেশি শিক্ষাকার্যক্রমে এসএসসি-এইচএসসির সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরিচালক, চিকি ৎ সা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবর এক হাজার টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন করে নম্বরপত্র বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তর করে সনদ সংগ্রহ করতে হবে। তারপর তাঁরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।উল্লেখ্য, এ বছর এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর। এবার নতুন আরও তিনটি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া যাবে। পুরোনো কলেজগুলোয় ১০ শতাংশ আসন বৃদ্ধি করায় এ বছর মোট তিন হাজার ৪০ জন এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি হতে পারবেন।ঢাকা বোর্ড থেকে যাঁরা এইচএসসি পাস করেছেন কেবল তাঁরাই ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৮ পাওয়া শিক্ষার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।