প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়ন, সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন, মানবাধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থানকে সামনে রেখে লালমনিরহাটে ২০ প্রতিবন্ধী নারী পেলেন ১৫ দিনের হ্যান্ড এমব্রয়ডারি প্রশিক্ষণ। ডিজঅ্যাবল চাইল্ড ফাউন্ডেশনের উদ্যোগে লালমনিরহাটের শৈলীকা হ্যান্ডিক্রাফটসের সহকারী পরিচালক আরিফা আক্তার হাতে-কলমে প্রতিবন্ধী নারীদের এ প্রশিক্ষণ প্রদান করেন। গতকাল মঙ্গলবার দুপুরে লালমনিরহাটে শৈলীকা হ্যান্ডিক্র্যাফটস কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন। বিশেষ অতিথি ছিলেন শৈলীকা হ্যান্ডিক্র্যাফটসের পরিচালক সভাপতি জাহাঙ্গীর আলম (বাবু)।