এমরান ডাকাত সন্দেহে চট্টগ্রামে আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলার জলদস্যু এমরান ওরফে এমরান ডাকাত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের চন্দ্রনগর এলাকা থেকে তাকে আটক করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) শাহ মোহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে সন্ধ্যায় জানান, হাতিয়ার জলদস্যু এমরান সন্দেহে একজনকে আটক করা হয়েছে।