১৭ বছর বয়সী কিশোর এমরান দুরারোগ্য ব্লাড ক্যানসার (অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া) রোগে আক্রান্ত। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় রোগটি তার শরীরে বাসা বাঁধে। ধরা পড়ে আরও দুই বছর পর। অসুস্থ অবস্থায় তখন তাকে পড়াশোনা বন্ধ করে বেঁচে থাকার লড়াই শুরু করতে হয়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পার্শ্ববর্তী টুকেরবাজার ইউনিয়নের চরুগাঁ গ্রামের বাসিন্দা জইন উদ্দিনের ছেলে এমরান। এমরানের চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক এম এ খান প্রথম আলোকে বলেন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার চিকিৎসা বাংলাদেশে নেই। এমরানকে সুস্থ করে তুলতে হলে ভারতে নিয়ে চিকিৎসা করাতে হবে। এ জন্য ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন। সম্মিলিত সাহায্যের মাধ্যমে তাকে সুস্থ করে তোলা যেতে পারে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. এমরান হোসেন, হিসাব নং-এ/সি ০০৩২-১২১০০০২৭৪৫০, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, পাঠানটুলা শাখা, সিলেট। মুঠোফোন: ০১৬৭৭৪৬০৩৩৫। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।