এমরুল সভাপতি, মিরাজুল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমরুল সভাপতি মিরাজুল সম্পাদক
এমরুল সভাপতি মিরাজুল সম্পাদক

এমরুল হাসানকে সভাপতি ও মিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন করা হয়েছে। নয় সদস্যের এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
গত রোববার ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের এই কমিটির অনুমোদন দেন। এমরুল হাসান ইংরেজি দৈনিক নিউ এইজ ও মিরাজুল ইসলাম দৈনিক ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।কমিটির অন্যরা হলেন সহসভাপতি দৈনিক জনকণ্ঠের হাসান ইমাম সাগর, যুগ্ম সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ দৈনিক নওরোজের মাছুম বিল্লাল আখন্দ, সাংগঠনিক সম্পাদক এনটিভির আশিকুর রহমান, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের ইস্রাফিল হোসেন, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক বর্তমান এশিয়ার শামীম আহমেদ ও ক্রাইম নিউজ মিডিয়া টোয়েন্টিফোর ডটকমের তানভির হাসান। কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াইজেএফবির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার স্টাফ রিপোর্টার মহসিন ব্যাপারী।