এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর দুটি মামলা সিআইডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর দুটি মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।মহানগর পুলিশ থেকে মামলা হস্তান্তর-প্রক্রিয়া শেষে সিআইডির পরিদর্শক এনামুল হককে গত সোমবার রাতে মামলা দুটির তদন্তের ভার দেওয়া হয়েছে। সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেসা বিষয়টি নিশ্চিত করেছেন।