এমসি কলেজ শিবিরের সভাপতিসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের এমসি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাসেল আহমদ ও আশিক উল্লাহ নামের তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরের শাহজালাল উশহরের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে দুজনকে জেলে পাঠানো হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গত বুধবার সিলেটে জামায়াতে ইসলামীর হরতাল চলাকালে শাহজালাল উপশহর এলাকায় জামায়াত-শিবির তৎপর ছিল। ওই এলাকা থেকে পরবর্তী সময়ে নাশকতার কোনো ঘটনা সংঘটিত হতে পারে—এমন আশঙ্কায় গতকাল ভোরে কয়েকটি বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় রাসেল ও আশিককে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।