এমসি কলেজের ছড়া থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসের ছড়া (খাল) থেকে গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, এমসি কলেজ ক্যাম্পাসের ছড়াটি নগরের টিলাগড় এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। এটি কানাছড়া নামে পরিচিত। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পেছনের দিকে বেলা সাড়ে তিনটার দিকে ছড়ায় ভাসমান অবস্থায় মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। ওই ব্যক্তির পরনে শার্ট ও প্যান্ট এবং দুই হাতে মেহেদি মাখা ছিল। শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম প্রথম আলোকে জানান, যুবকের মাথার ডান পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও যুবককে খুন করে দুর্বৃত্তরা ছড়ায় লাশ ফেলে গেছে।