এমসিসিআই সিএসআর পুরস্কার পেল ইউনিলিভার বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক দায়বদ্ধতায় আদর্শ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেল ইউনিলিভার বাংলাদেশ। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে সম্প্রতি এই সম্মাননা দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন ইউনিলিভার বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর লি টেলর। অনুষ্ঠানে বাংলাদেশের চর অঞ্চলের দরিদ্র মানুষের স্বাস্থসেবা প্রদানে ভাসমান লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল ও পেপসোডেন্ট ডেন্টিবাসের মতো কার্যক্রমের প্রশংসা করা হয়। বিজ্ঞপ্তি।