এমাজউদ্দীন আহমদের স্ত্রী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের স্ত্রী বেগম সেলিমা আহমদ (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
বিএনপি-সমর্থক বিশিষ্টজনদের সংগঠন শত নাগরিক কমিটির সদস্যসচিব আবদুল হাই শিকদার ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ কথা জানান। এমাজউদ্দীন শত নাগরিক কমিটির আহ্বায়ক।

আবদুল হাই শিকদার জানান, সেলিমা আহমদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। কাল বাদ জুমা কাঁটাবন ঢাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
সেলিমা আহমদের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন ​খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।