এমাদউল্লাহ সভাপতি পদে নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সমর্থিত সংগঠন ‘সচেতন নাগরিক কমিটি’র (সনাক) সাবেক আহ্বায়ক এমাদউল্লাহ শহিদুল ইসলাম। গত সোমবার সমিতির দুই নম্বর হলের পাঠাগার কক্ষে দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সমিতির এক হাজার সাতজন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৮২৪ জন। নির্বাচিত সভাপতি ভোট পেয়েছেন ৫০৭ ভোট। সভাপতি পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৩৭ ভোট বেশি পেয়ে তিনি জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে এ কে এম সফিউল আলম ৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন।