এমিরেটস এয়ারলাইনসে দুবাই ভ্রমণকারীদের জন্য স্বতন্ত্র ভিসা সেবা কেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিরেটস এয়ারলাইনসে দুবাই ভ্রমণকারীদের ভিসা পাওয়া সহজ করতে ঢাকায় একটি আলাদা ভিসা সেবা কেন্দ্র চালু হয়েছে। সায়মন ওভারসিজ লিমিটেড এ ভিসা কেন্দ্র পরিচালনা করবে। নতুন চালু হওয়া এ ভিসা কেন্দ্রের মাধ্যমে ভ্রমণকারীদের কাছ থেকে দুবাইয়ের ভিসার আবেদনপত্র জমা নিয়ে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। ৩০ দিনের মধ্যে ভ্রমণ ভিসা এবং ৯৬ ঘণ্টার মধ্যে ট্রানজিট ভিসার জন্য ভ্রমণকারীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি।