এম-ট্যাবের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়ার দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। এতে শূন্য পদে বেকার মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ ও সরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি, কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত মেডিকেল টেকনোলজি কোর্স বন্ধকরণ এবং ওই প্রতিষ্ঠানের সনদধারীদের সরকারি পদে নিয়োগ না দেওয়া, ডিপ্লোমা মেডিকেল শিক্ষা বোর্ড গঠন এবং মেডিকেল টেকনোলজিস্টদের শতভাগ সিলেকশন গ্রেড প্রদানসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। মানববন্ধনে এম-ট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম মুসা এবং মহাসচিব মো. বিপ্লবুজ্জামান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।