এয়ারটেলের আলাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের জন্য দেওয়া বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠান আয়োজন করে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেলের চিফ সার্ভিস কর্মকর্তা রুবাবা দৌলা, চিফ ফাইন্যান্সিয়াল কর্মকর্তা এস কে মুখোপাধ্যায়, চিফ টেকনিক্যাল কর্মকর্তা সন্দিপন চক্রবর্তী, হেড অব জোনাল এক্সপেরিয়েন্স জাফরি শামীমসহ অন্য পদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার (এইসি) এক্সপেরিয়েন্স কর্নারের পরিচিতি এবং এর মাধ্যমে বিভিন্ন সেবার কথা গ্রাহকদের সামনে তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি।