প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেলের দাম বাড়ছেই। হঠাৎ করে আবারও বাড়ল। এর প্রভাব ব্যাপক হবে। গ্যাস ও বিদ্যুতেরও দাম বাড়বে। এতে স্বল্প ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের অসুবিধা হবে। সব তেল আমাদের বাইরে থেকে আনতে হয়। বাইরেও এর দাম বাড়ছে। বিশেষ করে গত চার-পাঁচ মাসে ডলারের বিপরীতে টাকার মান ১০ টাকা পর্যন্ত নিচে নেমে গেছে। এ ভর্তুকি সরকারকেই দিতে হবে। তাই তারা দাম বাড়াচ্ছে। সহনীয় করার জন্য ধাপে ধাপে বাড়াচ্ছে, কিন্তু স্বল্প ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য তা ফলপ্রসূ হবে না। তাদের ওপর এর বিরূপ প্রভাব পড়বেই। কারণ, আমরা একটা মুদ্রাস্ফীতির মধ্যে রয়েছি।তারিক সাইফুল ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক