এরদোয়ানের জন্য ১০০ কেজি আম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ১০০ কেজি আম উপহার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই আম তুরস্কে নিয়ে গেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ রাত নয়টায় তুরস্কের আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে রিসেপ তাইয়েপ এরদোয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন পরিকল্পনামন্ত্রী। তিনি অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আজ পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।