এরশাদ অসুস্থ, ভারত সফর বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভারত সফর বাতিল করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। আজ তাঁর ভারত যাওয়ার কথা ছিল।
এরশাদের ভাগনে ও জাতীয় পার্টির কোষাধ্যক্ষ খালেদ আখতার প্রথম আলোকে বলেন, ‘সকালে উনি কিছুটা অসুস্থ বোধ করায়, তাঁকে আমি সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাই। উনার ব্লাডপ্রেসার বেশ খানিকটা ফল (কমে গেছে) করেছে। চিকিত্সকেরা ৪৮ ঘণ্টা তাঁকে নড়াচড়া করতে নিষেধ করেছেন।’
খালেদ আরও জানান, ঈদের পর এরশাদ ভারত সফরে যেতে পারেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ছেলে এরিক এরশাদকে কলকাতার একটি স্কুলে ভর্তি করানোর জন্যই তাঁর ভারতে যাওয়ার কথা ছিল।