এরশাদ অসুস্থ্ ভারত সফর স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রোববার সকালে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করান এবং চিকিৎসা নেন। এ কারণে তাঁর ভারত সফর স্থগিত করা হয়েছে।
ছেলে এরিখকে নিয়ে গতকাল এরশাদের কলকাতা যাওয়ার কথা ছিল। জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুও সফরসঙ্গী হওয়ার কথা ছিল। এরিখকে ডাক্তার দেখানোর পাশাপাশি তাঁকে শান্তি নিকেতনে অথবা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর উদ্দেশে এরশাদ ভারত যাচ্ছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়।
জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু প্রথম আলোকে বলেন, ‘স্যার (এরশাদ) খুব অসুস্থ হয়ে পড়েছেন। এ জন্য সফর স্থগিত করা হয়েছে।’