এরশাদ অসুস্থ্য হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক অসুস্থতায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গত বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর শরীরে হঠাত্ লবণের পরিমাণ কমে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।এরশাদের চিকিৎসক মোমেন উজ্জামান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, লবণের পরিমাণ কমে যাওয়ায় সাবেক রাষ্ট্রপতি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি ভালো আছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল সালাহউদ্দিন মিয়াজী গতকাল বৃহস্পতিবার রাতে এরশাদকে দেখতে হাসপাতালে যান। তিনি অসুস্থ নেতার চিকিত্সার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।এরশাদের ব্যক্তিগত চিকিৎসক রাকিবুল ইসলাম বলেন, ‘এই সমস্যা সাময়িক। আমরা আশা করছি, দু-এক দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরবেন।’