এরশাদ ও রওশনকে ঈদ কার্ড পাঠালেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছে ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা খুরশীদ উল আলম আজ বুধবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে রওশন এরশাদের একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঁইয়ার কাছে একটি কার্ড হস্তান্তর করেন। তিনি বেলা ১১টা ২৫ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এইচ এম এরশাদের সহকারী একান্ত সচিব মনজুরুল ইসলামের কাছে একটি কার্ড পৌঁছে দেন।