এরশাদ গোঁজামিল তন্ত্রের প্রবর্তন করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সামরিক গর্ভ থেকে জন্ম নেওয়া এরশাদ (জাতীয় পার্টির নেতা) দেশে ‘গোঁজামিলতন্ত্রের’ প্রবর্তন করেছেন। এই গোঁজামিলতন্ত্র হচ্ছে কিছু গণতন্ত্র, কিছু সামরিকতন্ত্র আর কিছু ধর্মতন্ত্রের সম্মিলিত রূপ। মন্ত্রী বলেন, এখন দেশে গোঁজামিলতন্ত্রের চর্চা করা হচ্ছে।গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মাওলানা আবুল কালাম আজাদ এবং দক্ষিণ এশিয়ায় অসাম্প্রদায়িকতার সংগ্রাম’ শীর্ষক সেমিনারে তথ্যমন্ত্রী এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ভারতের মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ এবং বাংলাদেশের ‘গবেষণা ও উন্নয়ন কালেকটিভ’-এর সহযোগিতায় দুই দিনের এই সেমিনারের গতকাল ছিল সমাপনী অধিবেশন।সেমিনারে অন্যদের মধ্যে ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী, মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের পরিচালক শ্রীরাধা দত্ত, ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, সহকারী অধ্যাপক শারমিন আখতার প্রমুখ বক্তব্য দেন।